ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ মে, ২০২৫, ১০:১২ দুপুর

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সেনা কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তেলেঙ্গানার বাসিন্দা ২৮ বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরোজে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, ঘটনাটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছেন। তবে, তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র : এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওটিটিতে আসছে আমির খানের ‘সিতারে জামিন পার’

তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা যাত্রীদের ভোগান্তি

ফুল বাগানে মুগ্ধতায় মিমি

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা সেনগুপ্ত।

বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

রানার ৫ ইউকেট : পাকিস্তানকে ১১৪ রানে আটকে দিলো বাংলাদেশ