ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ০২:৫০ দুপুর

 আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবি, চালকের লাশ উদ্ধার

 আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবি, চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: মাদারীপুরে সদর উপজেলার রাজারচর এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ওই ট্রলারের চালক ছিলেন।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার যুবকরা আড়িয়াল খাঁ নদে পিকনিকের আয়োজন করে। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন

স্থানীয়রা ছুটে গিয়ে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। শনিবার (১৭ মে) সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে, তারা তাকে উদ্ধার করতে পারেনি। আজ সকালে সদর উপজেলার রাজারচর এলাকা থেকে সুমনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ‍“ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সুমনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা