ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ০২:৪৪ দুপুর

মিরপুরে ১৩ নম্বর বস্তিতে আগুন

মিরপুরে ১৩ নম্বর বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

রোববার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

তারা জানিয়েছে, বস্তিতে ৭টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে মিরপুর ফায়ার স্টেশনের ৫ টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন

সাহায্যে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি, পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ