ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ১০:২৪ দুপুর

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে।এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছেন। নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা