ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ০৯:৪৩ সকাল

সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ফিরছেন দিপীকা

দীপিকা পাড়ুকোন । ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের সেপ্টেম্বরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘর আলো করে আসে মেয়ে দুয়া সিং পাড়ুকোন। এরপর থেকে মেয়ে দুয়ায়ে নিয়েই ব্যস্ততা গেছে দীপিকার। সেই থেকে অধীর আগ্রহে রয়েছে বলিউড, কবে আবার শুটিং সেটে ফিরবেন বলিউড কুইন। অবসান হতে চলেছে সেই অপেক্ষার। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে দীপিকা পাড়ুকোন ফের পর্দায় ফিরছেন। তবে ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে শোরগোল উঠেছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, ‘অ্যানিমাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ এ থাকবেন দীপিকা। এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। এমন ঘটনা যদি ঘটে, তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্ছ পারিশ্রমিক। ‘স্পিরিটে’ দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। এর মধ্যে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবরও এসেছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রাশমিকা মানদানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্ছ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা