ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৫, ০১:১৬ দুপুর

বোতলকাণ্ডে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

বোতলকাণ্ডে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার এক পর্যায়ে একটি প্লাস্টিকের বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।

এর আগে তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র

গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা, দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি