ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মে, ২০২৫, ১১:৪২ দুপুর

গোপালগঞ্জে মাছের ঘের কাঁটা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মাছের ঘের কাঁটা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাঁটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বর্ষাপাড়া গ্রামে ইউপি সদস্য ইব্রাহিম ফকির সঙ্গে মোকসেদ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইব্রাহিম ফকিরের লোকজন একটি জমিতে ঘের কাঁটতে গেলে মোকসেদ ফকিরের লোকজন বাঁধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি