ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

রংপুরের পঞ্চগড়ে কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক

রংপুরের পঞ্চগড়ে কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দিক নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আটক তাকে করা হয়। 

র‌্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব অভিযান পরিচালনা করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং সেই বস্তা থেকেই উদ্ধার করা হয় মূল্যবান মূর্তিটি। এসময় তার হেফাজতে থাকা কালো রঙের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর নীলফামারী র‌্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দিককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন,আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি