ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ মে, ২০২৫, ০৪:৪৮ দুপুর

মাউন্ট এভারেস্টে ভারতীয়সহ দুই পর্বতারোহীর মৃত্যু

ছবি : সংগৃহিত,মাউন্ট এভারেস্টে ভারতীয়সহ দুই পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ভারত ও ফিলিপাইনের দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার হাইকিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মৃত ভারতীয় পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। বৃহস্পতিবার ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার শৃঙ্গে পৌঁছানোর পর হিলারি স্টেপের নিচে নামার সময় মৃত্যুবরণ করেন তিনি।

হিলারি স্টেপ ‘ডেথ জোন’ বা মৃত্যুমুখ অঞ্চল নামে পরিচিত, যা ৮ হাজার মিটার উচ্চতার সাউথ কোল এবং শৃঙ্গের মাঝখানে অবস্থিত। এই এলাকায় স্বাভাবিক অক্সিজেনের মাত্রা টিকে থাকার জন্য যথেষ্ট নয়।

আরও পড়ুন

তার মরদেহ বেস ক্যাম্পে আনার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেমের পর জানা যাবে বলে জানানো হয়েছে।

এদিকে ফিলিপাইনের ৪৫ বছর বয়সী ফিলিপ সান্তিয়াগো বুধবার গভীর রাতে সাউথ কোলে মারা যান, যখন তিনি শৃঙ্গের দিকে উঠছিলেন। সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ৪২ হাজার ২৯৮ ভোট বাতিল

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বগুড়ায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম শুরু মিলছে তেল-চিনি-ডাল-ছোলা ও খেজুর

মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীবাসীর আনন্দ, মিষ্টি বিতরণ

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

আসাদুল হাবিব দুলু মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ