ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মে, ২০২৫, ০৫:২৫ বিকাল

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল পেলেং কিং বম নামে এক কেএনএফ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারের কর্ণফুলী ওয়ার্ডে বন্দি ছিলেন লাল পেলেং কিং বম। লাল পেলেং বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন। তার হাত-পায়ে খিঁচুনি শুরু হয়। এসময় দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার হন লাল পেলেং। ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলা ছিল তার বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ