ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মে, ২০২৫, ০১:১৮ দুপুর

নারায়ণগঞ্জে শ্বাসরোধে সতিন হত্যার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে শ্বাসরোধে সতিন হত্যার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক:   অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত হুমায়রা তাসমিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজল নামে এক নারীকে হত্যার দায়ে তার সতিন শিমু আক্তারকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শিমু আক্তার সোনারাগাঁয়ের জিয়ানগর এলাকার ওহিদুল্লাহর স্ত্রী। একইসঙ্গে নিহত কাজল চাঁদপুরের কচুয়া এলাকার মো. আবুল কালামের মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতিন কাজলকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় কাজলের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা