ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মে, ২০২৫, ১২:২২ দুপুর

মৌলভীবাজারে মুরাইছড়া সীমান্তে আরও ১৪ জনকে পুশইন

মৌলভীবাজারে মুরাইছড়া সীমান্তে আরও ১৪ জনকে পুশইন

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া নারী ও শিশুসহ  সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুশইন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, নারী ৬ জন ও শিশু চারজন।

তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া।

আরও পড়ুন

এর আগে বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। এছাড়া আরও ৫৮ জনকে পুশইন করা হয়েছিল।

গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। এরমধ্যে পাল্লাতল ও লাতু সীমান্তে ৮৮ জনকে আটক করেছিল বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের প্রায় সবার বাড়ি কুড়িগ্রাম ও যশোরে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান