ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মে, ২০২৫, ০৮:৩৬ সকাল

সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয় : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ এ কারণে গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত ৯ মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়। আদর্শগত কারণে কাউকে কোনো হুমকিও দেওয়া হয়নি। এসময় কেউ কোনোভাবে হুমকির শিকার হলে সরকারকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫