ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মে, ২০২৫, ০৭:৩৫ সকাল

ছয় গোলের ম্যাচেও জয়হীন মায়ামি

ছয় গোলের ম্যাচেও জয়হীন মায়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নিজে গোল করতে পারলেন না। সতীর্থদেরও বানিয়ে দিতে পারলেন না বল। মেসির নিষ্প্রভ দিনে জয় পেলো না ইন্টার মায়ামি। মেজর সকার লিগে (এমএলএস) ছয় গোলের থ্রিলারে সান হোসের সঙ্গে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়লো তারা।

সান হোসের মাঠ পেপ্যাল পার্কে অবশ্য মেক্সিমিলিয়ানো ফ্যাককনের গোলে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে সেই লিড তারা ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। তৃতীয় মিনিটে সমতা ফেরান সান হোসের ক্রিশ্চিয়ানো আরাঙ্গো। ৩৭ মিনিটে বো লেরাক্সের গোলে ২-১ করে সান হোসে। ৪৪ মিনিটে ফের মায়ামিকে সমতায় ফেরান তাদেলো আলেন্দে। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও এগিয়ে যায় সান হোসে। এবার গোল করেন ইয়ান হার্কেস।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর (৫২ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতা ফেরান মায়ামির আলেন্দে। এরপর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। শেষ দিকে ছয় গজ বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে পারেননি মেসি। ৩-৩ সমতায়ই শেষ হয় ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়