ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৫:১৭ বিকাল

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড। ছবি : দৈনিক করতোয়া

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৩ বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ মে) বিকেলে আসামির উপস্থিতিতে ওই দন্ডাদেশ প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এবিএম গোলাম রসুল।

দন্ডাপ্রাপ্ত রফিকুল ইসলাম রফিক (২১) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদপাড়ার আব্দুস সালামের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একই এলাকার নিতাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) অপরণের পর আটকে রেখে ধর্ষণ করে যুবক রফিকুল ইসলাম রফিক।

এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। পরে আদালতে নির্দেশে কিশোরগঞ্জ থানা পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ আসামি রফিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মোহাম্মদ সজীব বলেন, দীর্ঘ ছয় বছরে আদালতে মামলার মোট ১৬ জন সাক্ষিকে হাজির করে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সত্যতা প্রমাণ করেতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার (১৪ মে) বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আসামি রফিকুলের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দোহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ওই সাজা প্রদান করেছেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা