ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ১২:১৫ দুপুর

গাজীপুর জেলা মহিলা লীগ নেত্রী জসুদা গ্রেপ্তার

গাজীপুর জেলা মহিলা লীগ নেত্রী জসুদা

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ২টায় জয়দেবপুরের উত্তর ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের মেয়ে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেন। এ ছাড়া ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালীম বলেন, শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত‍্যা মামলার এজহারভুক্ত আসামি। এ ছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই করার জন‍্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়া হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা