ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৮:১০ সকাল

আশুলিয়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত শিশুরা হলো-লিমন হোসেন (১০) পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুরের মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে। তবে তারা পরিবারের সঙ্গে বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো। দুই শিশুই মাদ্রাসাছাত্র।

আরও পড়ুন

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ মে) বিকেলে খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ ছিল। বুধবার সকালে স্থানীয়দের খবরে পলাশবাড়ী এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে ওই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী