ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৬:৫১ সকাল

জামিন পেলেন জুবাইদা রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত।


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

রংপুরের তারাগঞ্জে রুপলাল ও প্রদীপ রবিদাস হত্যা মামলার আরও একজন আসামি গ্রেফতার

বগুড়ায় মরহুম সাংবাদিক রউফ জালাল’র পরিবারের খোঁজ নিলেন রুমন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ