ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৫:১৪ বিকাল

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

রাজশাহী প্রতিনিধি : নতুন প্রতিভাবান রেফারি তৈরির উদ্দেশ্যে রাজশাহীতে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্স। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে রাজশাহী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্ত্ববধানে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের হেড অফ রেফারিজ আজাদ রহমান, এ.এফ.সি’র সাবেক এলিট রেফারি শহিদুল ইসলাম লালু, সার্বিক তত্ত্বাবধায়ক ও জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শাহিনুজ্জামান, আমিনুল ইসলাম, রেজা, আখতার, জানে আলম ও বুলুসহ রেফারি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা