ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০২:৪০ দুপুর

বগুড়ার সান্তাহারে ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সান্তাহারে ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)।

পুলিশ সূত্র জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে