ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ১১:৪৩ দুপুর

গণঅভ্যুত্থানে ১১ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান

গণঅভ্যুত্থানে ১১ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান

নিউজ ডেস্ক:  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১১টি শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন । 

মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন ।

এসময় তিনি বলেন, “বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তার সামর্থ্যে মধ্যে শহীদ পরিবারগুলোর জন্য যা করণীয় সে বিষয়ে বদ্ধপরিকর। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শরীয়তপুরের ১১টি পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। যখনই যেই মন্ত্রণালয় থেকে সহযোগিতা আসবে তা শহীদ পরিবারের মাঝে দেওয়া হবে।” 

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা