ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৮:৫০ সকাল

গণঅভূত্থ্যানে গুলিবিদ্ধ এনামের দায়িত্ব নিলেন তারেক রহমান

গণঅভূত্থ্যানে গুলিবিদ্ধ এনামের দায়িত্ব নিলেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি’র একটি প্রতিনিধি দল এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমানের পক্ষ থেকে এনামের চিকিৎসার সব দায়িত্ব নেওয়া হবে।’ তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হন এনাম সিদ্দিকী। তার মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এনাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ