ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৬:১১ সকাল

চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পাবনা সদর উপজেলায় মধ্যরাতে এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত বাবুল শেখ (৪০) ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভার জনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন। অসুস্থতাজনিত কারণে কাজও করতে পারেন না। সোমবার রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর এ ঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক