ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মে, ২০২৫, ০৯:৪২ সকাল

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আসন্ন কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর পোস্টার ঝড় তুলেছে। মোশাররফ করিম, শরিফুল রাজের লুক নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। এবার সিনেমার প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা।

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত ফারিণের লুক একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল। এমন চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা সঞ্জয় সমদ্দার ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..।’ তবে পোস্টারটি প্রকাশের পর বেশ সমালোচনা হচ্ছে নেটদুনিয়ায়। কেউ কেউ অভিযোগ করেছেন ‘ইনসাফ’-এর পোস্টার কোরিয়ান ছবি ‘কিল বকসুন’-এর পোস্টারের আদলে বানানো হয়েছে। কোরিয়ান ছবির পোস্টারটিও একইরকম থিমে তৈরি।

‘কিল বকসুন’ এর পোস্টারে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। যার সাথে ফারিণের পোস্টারটি সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তবে, এই বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।এর আগে ৪ মে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ নিয়ে ভয়ঙ্কার লুকে হাজির হন অভিনেতা মোশাররফ করিম। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনও। দ্বিতীয় পোস্টার প্রকাশ করে বলা হয়, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’

আরও পড়ুন

নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি