ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৫, ০১:৫৭ দুপুর

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগের তিন নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র দায়ের করা নাশকতার একাধিক মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।ৎ

গ্রেফতারকৃতদের মধ্যে, উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন জুয়েলের (৪৫) নামে তিনটি মামলা, নলডাঙ্গা গ্রামের তোজাম্মেল হকের ছেলে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামালের (৪৫) নামে দু’টি ও মোকছেদ আলীর ছেলে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলী প্রামানিকের (৪০) নামে একটি মামলা দেখানো হয়েছে।

আজ রোববার (১১ মে) বেলা ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

এসব মামলার বাদি হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদল নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি: আসিফ মাহমুদ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর