ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মে, ২০২৫, ০৭:২৮ সকাল

গাজায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। তথ্য অনুযায়ী, শনিবার (১০ মে) সন্ধ্যায় দেইর আল-বালাহ’র কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সকালে গাজা শহরের সাবরা পাড়ায় হামলায় ৎলাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। পরিবারের সদস্য ওমর আবু আল-কাস এএফপি সংবাদ সংস্থাকে বলেন, তিন শিশু, তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি দখলদার বিমান তাদের ওপর আচমকা বোমা ফেলে। শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল-কাস বলেন, কোনো সতর্কতা ছাড়াই এ হামলা হয়েছে। নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন।

আরও পড়ুন

একই সঙ্গে, গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় ছয়জন নিহত এবং শেখ রাদওয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সেখানে ইসরায়েল জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায়। দক্ষিণে ইসরায়েলি যুদ্ধজাহাজ রাফাহ’র উপকূলে ভারী গোলাবর্ষণ করে। এতে মোহাম্মদ সাঈদ আল-বারদাওয়িল নামে একজন নিহত হন। রাফাহ’র পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া গাজার অন্যান্য এলাকায় বিমান হামলা হয়েছে। তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা