ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মে, ২০২৫, ০৭:১৯ সকাল

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।, ছবি: সংগৃহীত।

ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বলে এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোন পুলিশ যদি অনৈতিক বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

ডিআইজি রেজা বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে চাই। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোনো অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করবে ঢাকা রেঞ্জ পুলিশ। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য পুলিশকে জানাতে পারবে। যারা তথ্য দিবে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা