ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০১:১৪ দুপুর

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না : তারেক রহমান

ছবি : সংগৃহিত,দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না : তারেক রহমান

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের বিচার করতেই হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার।


শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতা করেন তিনি।


তারেক রহমান বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাঁবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

 

আরও পড়ুন

বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে নিয়ে জনগণের যাতে স্বচ্ছ ধারণা থাকে, সে জন্য বিএনপি তাদের (সরকার) কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

বিএনপি এমন সরকার গঠন করতে চায়, যেখানে সরকার জনগণের কাছে সবকিছু জবাবদিহি করতে বাধ্য হবে বলে জানান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান