ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৮:২১ সকাল

বিকেলেই দেশে ফিরছেন রিশাদ-নাহিদ 

বিকেলেই দেশে ফিরছেন রিশাদ-নাহিদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত নিয়ে আসা হবে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে।

এরই মধ্যে খবর আসে, পিএসএলের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাকি ম্যাচগুলো হবে। সেই অনুযায়ী, নাহিদ রানা ও রিশাদ হোসেন অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দুবাইতে গেছেন। তবে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই অবস্থায় আইপিএল এবং পিএসএল দুটিই স্থগিত হয়ে গেছে। নিরপেক্ষ ভেন্যুতেও আপাতত এই দুই টুর্নামেন্ট চলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় রিশাদ-নাহিদের দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা তাদের। বিকেল ৫টার মধ্যে দেশে পা রাখার কথা তাদের। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ