ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৪:৫৭ সকাল

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা । ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা।

এইদিন সকালে হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের।

আরও পড়ুন

এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় দেড় বিলিয়ন ডলার। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে দুইটি বিমান ঘাঁটিও ধংস করেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ