ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৪:৩৪ সকাল

পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম গ্রেপ্তার

পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। আটক সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শনিবার (১০ মে) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।২০২০ সালের ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

ঠাকুরগাঁওয়ে মাদকের অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৮

কুড়িগ্রামের রাজারহাটে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব এক মাসে ২ শতাধিক গরুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি

বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জে ইয়াবা কারবারি মা-ছেলে গ্রেফতার