ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৫:১৬ বিকাল

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফায়সালা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।’
 
তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফায়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অভিযানে ছোট সুমন বাহিনীর দুই সদস্য আটক

ইরানে ৮৭ দিন পর ইন্টারনেট চালু

রংপুরে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১

মারা গেছেন শাহরুখ খানের সহঅভিনেতা রমাকান্ত দয়ামা

নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন জানালো ডিএমপি