ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৪:১৩ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের, ছবি: দৈনিক করতোয়া

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে চলতি মৌসুমে বোরো ধান কাটা শুরু হয়েছে। বোরো ধান ঘরে তুলতে কৃষকেরা ব্যস্ত সময় পার করেেছন। পাশাপাশি গৃহিণীরা সিদ্ধ ধান শুকায়ে তা থেকে চাল করতে বেশ ব্যস্ত সময় পার করছেন। কৃষকেরা জানান, এবারে বিঘাপ্রতি ধান কাটতে শ্রমিক মজুরি গুনতে হচ্ছে ৪ হাজার টাকা। বিঘা প্রতি ধানের ফলন আসছে ২৫ থেকে ২৮ মণ পর্যন্ত ধান। বাজারে চিকন জাতের ধান বিক্রি হচ্ছে মণ প্রতি ১২শ’ টাকা।  গৃহিণীরা জানান, এই সিদ্ধ ধান শুকিয়ে মিল থেকে চাল করে নিয়ে তা ঘরে তোলা হবে যা বছর ধরে খাওয়া চলবে।

উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায় জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩১৬ মে: টন ধান সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি