ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৩:২২ দুপুর

কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কারণে চন্দ্রঘোনা ফেরি চলাচল ৫ দিন বন্ধ

কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কারণে চন্দ্রঘোনা ফেরি চলাচল ৫ দিন বন্ধ

নিউজ ডেস্ক:   পারাপারের সুবিধার্থে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিং কাজের জন্য কর্ণফুলী নদীতে ৫ দিন চলাচল বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (৮ মে) সড়ক ও জনপথ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরি পারাপারের সুবিধার্থে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে থেকে রবিবার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ওই দিন সকাল ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল করবে।

আরও পড়ুন

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা করে সড়ক ও জনপথ বিভাগ। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি-বান্দরবান সড়কে যাতায়াতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলী নদী পার হয়ে যেতে হয়। নদীর নাব্যতা সংকটে প্রায়ই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ যানবাহনের চালকরা। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু ও ভুট্টা উৎপাদন

ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০