ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০২:২৬ দুপুর

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী নিহত, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনের ধাক্কায় এরশাদ আলী (৩৩) নামে একজন নৈশ প্রহরী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের কুলাঘাটা এলাকার আহমদ আলীর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে শহরের কাটনারপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তিনি শহরের পুরান বগুড়া ওয়াবদা গেট এলাকায় নেরোলা ক্স রংগের ডিপোতে নৈশ প্রহরী পদে চাকরি করতেন।

নিহত এরশাদ আলীর স্ত্রী হাছিনা খাতুন বলেন, তার স্বামী গতকাল বুধবার রাত পোনে ৮ টার দিকে ডিউটির জন্য বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি পুরান বগুড়ায় ওয়াবদা গেটের কাছে তার কর্মস্থলে যাওয়ার সময় রেল লাইন পার হচ্ছিলেন। কিন্তু এ সময় তিনি অসাবধানতাবশত ট্রেনের সাথে খেয়ে গুরুতর আহত হন। এরপর স্থানিয় লেঅকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু সেখানে ভর্তির পর পরই  রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

এব্যাপারে বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ  নামে ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী এরশাদ আলী মারা গেছেন। এ বিষয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ