ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৬:৩১ বিকাল

চবিতে পরীক্ষামূলক ই-কার চালু

চবিতে পরীক্ষামূলক ই-কার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে ৪টি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।

গতকাল বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন সিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ মে পরীক্ষামূলকভাবে তারা ক্যাম্পাসে ই-কার চালাবে। এরপর শিক্ষার্থীদের রিভিউ নিবো। রিভিউ ভালো হলে তাদের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় যাওয়া হবে। চুক্তি হলে আগামী জুনে ২০টি ই-কার নিয়ে পুরোদমে চালু হবে এই সার্ভিস।’

‘এ কার চলবে ক্যাম্পাসের অভ্যন্তরেই’ এমনটা জানিয়ে অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরেই চলবে এই ই-কার। সর্বোচ্চ ভাড়া হবে ১৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা। রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব ওই প্রতিষ্ঠানের থাকবে। আমরা রাখার জায়গা এবং চার্জিং পয়েন্টের সুবিধা দিবো।’

আরও পড়ুন

উপ-উপাচার্য আরও বলেন, ‘‘গ্রিন ক্যাম্পাস তৈরির জন্য সবাইকে অনুপ্রাণিত করতে এই গাড়িগুলো চালু হবে। প্রতিষ্ঠানটি চবির প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তাই এটাকে শতভাগ ব্যবসায়িক উদ্দেশ-সম্পর্কিত বলা যায় না। অনেকটা ‘নো প্রফিট, নো লস’ বা সোশাল বিজনেসের মতো।’’

তিনি বলেন, ‘ক্রমে ভাড়া প্রদানের বিষয়টিও ডিজিটালাইজ করে কার্ডের মধ্যে আনার পরিকল্পনা আছে। পাশাপাশি রিকশাচালকদের এই কার চালানোর প্রশিক্ষণ দেওয়া হতে পারে। যাতে রিকশা শতভাগ বন্ধ করে ই-কারনির্ভর হওয়া যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি

পরকীয়া করতে দিন, সে ঠিকই অপরাধবোধে ভুগবে : শেহনাজ গিল

রেকর্ড গড়ে আফগানদের হারাল নিউজিল্যান্ড

১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তির পথে রাশিয়া-যুক্তরাষ্ট্র : জেলেনস্কি