ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৯:৪৩ সকাল

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১ 

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১ 

নিউজ ডেস্ক:   মিয়ানমারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে রাখাইন রাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ সাগর থেকে ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৮ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় কোনো বোট থাকার অনুমতি নেই।

আরও পড়ুন

নৌকাটি থামার সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্ট গার্ড ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে