ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৩:২৯ দুপুর

ভারতকে সমর্থন করল ফ্রান্স

ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স।, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। 

এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বুধবার (৭ মে) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করে ফ্রান্স।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি

মনোনয়নের খবর শুনে উল্লাসে লাফ, প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান