ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৪:৫৩ সকাল

উত্তরায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর শরীরে আগুন দিলো স্বামী

উত্তরায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর শরীরে আগুন দিলো স্বামী , ছবি: সংগৃহীত।

 

রাজধানীর উত্তরায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে রিজিয়া বেগম নামে এক নারীর শরীরের ৭০ শতাংশ।বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রিজিয়া বেগম জানান, সন্ধার পর ঘরের কাজ করছিলেন তিনি। এসময় স্বামী আবু সাইদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দেয়ায় রিজিয়া বেগমকে প্রথমে মারধর ও পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আবু সাঈদ।

আরও পড়ুন

রিজিয়া খাতুন জানান, প্লাস্টিকের বোতল কুড়িয়ে সামান্য পরিমাণ টাকা আয় করতেন তিনি। তবে তার স্বামী নিয়মিত রিকশা না চালিয়ে টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন।

এ বিষয়ে তুরাগ থানা পুলিশ জানায়, আগুন ধরিয়ে দেয়ার পর আবু সাঈদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়।এদিন রাত ১২ টার দিকে রিজিয়া বেগমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা