ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ০৩:২২ দুপুর

জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বগুড়ায় শিবিরের মিছিল

জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বগুড়ায় শিবিরের মিছিল। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। আজ বুধবার (৭ মে) বিকেলে সরকারি আজিজুল হক কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সমাবেশ করে বগুড়া জেলা ছাত্র শিবির।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবির সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারি শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হন আজহারুল ইসলাম। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো কারাবন্দি রাখায় জাতি বিস্মিত এবং হতবাক। বক্তারা, জুলাইসহ সকল গণহত্যার বিচার, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি