ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ১২:৩৯ দুপুর

ভালুকায় নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিহত যুবক সজল

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।

আজ বুধবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা