ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ১২:১১ দুপুর

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় রুবেল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

বুধবার দুপুরে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মণ্ডলের ছোট ভাই।

আরও পড়ুন

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জনস্থানে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ