ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ০৮:৫৭ সকাল

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ৭ মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়।

ওয়াং ওয়েনবিন বলেন, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। বিবৃতিতে আরও বলা হয়, আজ সকালে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। সূত্র : বিবিসি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা