ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ০৫:৪১ সকাল

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম ‘সিঁদুর’ কেন? 

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম ‘সিঁদুর’ কেন?, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের যে সামরিক অভিযান চালিয়েছে, তার নাম দিয়েছে “সিঁদুর’। মার্কিন সংবাদ সিএনএন লিখেছে, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারত যে নামটি বেছে নিয়েছে তা ধর্মীয় প্রতীকবাদে পরিপূর্ণ বলে মনে হচ্ছে।

‘অপারেশন সিঁদুর’ হলো লাল সিঁদুর বা পাউডার, যা অনেক হিন্দু নারী বিয়ের পর তাদের কপালে পরেন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এপ্রিলে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার ফলে বেশ কয়েকজন নারী বিধবা হয়েছিলেন। হামলার পরের দিনগুলোতে, স্বামীর প্রাণহীন দেহের পাশে নিথর বসে থাকা এক নারীর একটি ছবি ভাইরাল হয়ে যায়, যা হামলার শিকারদের বেদনা এবং হৃদয়বিদারকের প্রতীক হয়ে ওঠে।

আরও পড়ুন

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ই সামরিক অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল সিঁদুর দেখানো হয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক্স পোস্টে লিখেছেন, “সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পোস্টে লিখেছেন, “ভারতের জয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা