ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৪:৫৮ দুপুর

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬, ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ছয় কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), মৃত তজিবর সাহারনের ছেলে জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত নারায়ণ চন্দ্রের সেনের ছেলে কৃষ্ণ (৩৫)।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে গ্রেফতার আশরাফুল ইসলামের বসতবাড়ির শয়ন কক্ষ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই উল্লেখিত ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার (৬ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা