ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৪:৩৩ দুপুর

জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার সাক্ষি হওয়ায় ইউপি সদস্যের পা গুঁড়িয়ে দিল আসামিপক্ষ

জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার সাক্ষি হওয়ায় ইউপি সদস্যের পা গুঁড়িয়ে দিল আসামিপক্ষ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : হত্যা মামলার সাক্ষি হওয়ায় কালাইয়ে নুরনবী মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতাকে মারপিট করে আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের ম্যাড়েরপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নুরনবী মন্ডল বিয়ালা গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য।

জানা গেছে, ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ালা এলাকার ধুনট পুকুরে ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের ফেরদাউস নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। সেই মামলার সাক্ষি হন নুরনবী মন্ডল। গত ৫ আগস্টের পর ওই মামলার জের ধরে নুরনবীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন মামলার আসামিরা।

এরই জের ধরে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নুরনবী মন্ডল বিয়ালা বাজারে যাওয়ার সময় ১৫/২০জন মিলে হামলা করে তাকে আহত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম কামাল হোসাইন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা