ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৪:১৬ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে হালনাগাদে ভোটার বেড়ে এক লাখ ৬৫ হাজার, নতুন ৫৩৮৫ জন 

বগুড়ার নন্দীগ্রামে হালনাগাদে ভোটার বেড়ে এক লাখ ৬৫ হাজার, নতুন ৫৩৮৫ জন। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ১২৬ জন। হালনাগাদে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৫ ভোটার। এরমধ্যে পুরুষ ২৪৬২ এবং নারী ২৯২৩ জন।

আজ মঙ্গলবার (৬ মে) উপজেলা নির্বাচন অফিসার মো. বাবু হক জানান, ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন সম্পন্ন হওয়া নতুন সংখ্যা মিলিয়ে উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে। আগে পুরুষ ভোটার ছিল ৭৯ হাজার ৮৯০, বর্তমানে পুরুষ ৮২ হাজার ৩৫ জন। নারী ৭৯ হাজার ৮৫০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সংখ্যা বাড়েনি, তালিকায় রয়েছে একজন।

আরও পড়ুন

গত ২৩ মার্চ থেকে ১১ দিনে উপজেলার সাতটি কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়। নন্দীগ্রাম পৌরসভা, শহরের কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, বুড়ইল ইউনিয়ন, সদর ইউনিয়ন, ভাটরা ইউনিয়ন, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন এবং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ কার্যক্রম চলে। তবে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য ফরম পূরণ করে আবেদনের ফটোকপিসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী