ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ১২:৪৪ দুপুর

রংপুর গঙ্গাচড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত, ব্যবসায়ীর জরিমানা

রংপুর গঙ্গাচড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত, ব্যবসায়ীর জরিমানা। প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টায় উপজেলার গঙ্গাচড়াবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় দোকানে নিষিদ্ধ পলিথিন মজুত রাখার দায়ে মুকুল স্টোরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৮৪ কেজি পলিথিন ও চার বস্তা পাঠ্যবই জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের জেলা কর্মকর্তা কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, এখানে ৮৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেছে। যেগুলো পণ্যে শুধুমাত্র পাটের বস্তা ব্যবহার করা উচিত সেখানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। একই সাথে পরিবেশগত ছাড়পত্রবিহীনভাবে মসলা ভাঙানোর কল পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৪৫ হাজার জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়