ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৪:৩৪ সকাল

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল,ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর কারাবন্দিত্ব মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন।তিনি আরও বলেন, সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা জিয়ার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে।

আরও পড়ুন

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

সাড়ম্বরে ১৯তম বিবাহবার্ষিকী পালন অভিষেক-ঐশ্বর্যর

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি