ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মে, ২০২৫, ০৩:২৩ দুপুর

টাঙ্গাইলে কুকরাইলে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে কুকরাইলে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে বাড়ির পাশে রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।


সোমবার (৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া বলেন,  “ভোর ৪ টার দিকে মুন্না নামে একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলেকে মেরে ফেললো। আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। এক পর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রায়হানের রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”

আরও পড়ুন

নিহতের স্ত্রী  বলেন; “আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার  কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান করা অবস্থায় ছিলেন। এ সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।”
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 
নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা